| এই মেঘ কেটে গেলে | থেমে যাবে বৃষ্টি |
| আমাদের ছায়া ঢাকা | এই প্রিয় শহরে |
| কেন যেন হানা দেয় | বিষণ্ণ বিকেল, |
| কোথায় সিক্ত হয় | রমরমা আড্ডা |
| নীরবে হারিয়ে যায় | সোনাঝরা সময়। |
| তবু জানি একদিন | থেমে যাবে বৃষ্টি |
| জাগবে নতুন আলো | বলে দেয় হাওয়া, |
| মজুর ভরসা পাবে | দুটো মুঠো ভাতের |
| এরই জন্য আমি লড়ে | যাই প্রানপণ। |
| নীচে চেয়ে দেখি আছি | পুঁজিবাদী শিকড়ে |
| নিজেরে ঘৃনায় করি | মূলে কুঠারাঘাত, |
| আহত ব্যথিত আমি | পুষে চলি স্বপ্ন |
| এই জাতি সাম্যবাদী | জাগরনে মগ্ন। |
| এই মেঘ কেটে গেলে | থেমে যাবে বৃষ্টি |
| রোদের সমুখে পড়ে | শেষ অনাসৃষ্টি॥ |
৩০ শে অগাস্ট ১৯৯৭
রাত ১২ টা ১০