সুকান্ত মরেছেন আমার বয়সে
তাঁর আঠারোর স্ফুরন
কিভাবে যেন খেয়ে ফেলে সময়।
কিন্তু সমস্ত বারুদই
জ্বললেই শেষ,
ওদিকে অক্লান্ত সময় জাগতিক উপমাবিহীন দ্রুততায় অপসৃয়মান।
তাই তোষামোদীমূলক পদ্য,
দেহলোভীদের কবিতা,
ব্যতিক্রমধর্মী চাপাবাজ সাম্যবাদী পদ্য
এবং এই সমস্ত অচল পদ্য
লিখে, ছাপিয়ে বিশ্বহীতে ব্রতী হও।
ভাগ্যিস সুকান্ত মরেছেন,
সুনীল হয়েছেন নীরার হাতে ঘায়েল,
নইলে একাধিক সূর্যের দাপটে,
শ্যাওলা জন্মাতো কোথায়?
২৩ শে ফেব্রুয়ারী ১৯৯৮