জনতারা প্রতিদিন
আমাকে দুঃখ দিয়ে ছুঁয়ে গেলে
দুঃখিত আমি
কোন কিছু না করতে পারার হতাশায়
রেখে দিই দাঁড়ি।
অতীতের কোন এক বৈরাগ্য
নাছোড় চেপে বসে আমার কাঁধে।
আমাকে ভালোবাসতে চেয়ে
কাছে আসা অপাপবিদ্ধ নারীদের
মনে হয় বেশ্যা।
প্রতিনিয়ত ওদের থেকে আড়ালে আরো চুল দাঁড়ির আড়ালে
চলে যাই।
জনতার কষ্ট
লাঘব না করতে পারার
বেদনায় আর্ত হয়ে
সোচ্চার কলম চালাই,
কিন্তু বিফলে।
সাম্যবাদী জাগরনের স্বপ্ন
বিফল হবার দুঃখ
এবং চুল ও দাঁড়ি সহ
আমি হয়ে পড়ি ভন্ড;
সকলের কাছে
আর দূর হয়ে যাই মানুষের।
তাই সংকল্প স্থির রেখে,
আপাতত স্বসুর হই।
৩১ শে অগাষ্ট ১৯৯৭
রাত ১ টা ১৭ মিনিট